Atheism in Bangladesh National National News Opinion Politics Politics News ইতিহাস ইসলাম আর্কাইভ ইসলাম ধর্ম ইসলামের ইতিহাস দর্শন দর্শনের মৌলিক প্রশ্নাবলী ধর্মের ভাইরাস নাস্তিকতার দার্শনিক অবস্থানসমূহ নীতিমালা মতামত

আওয়ামী লীগ এর ক্ষমতাচ্যুতির পর ভেবেছি মতপ্রকাশের স্বাধীনতা পাবে মানুষঃ হায়! সে কী দুরাশা!

লিখেছেন মোঃ তোফায়েল আহমেদ / Written by Md Tufael Ahmed

আওয়ামী লীগের যখন পতন হলো, তখন দূর প্রবাসে থেকেও আমি অন্যদের মতোই আনন্দিত হয়েছিলাম। ভেবেছি অবশেষে মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারবে – ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মতাদর্শিক স্বাধীনতা, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা, ধর্মীয় ও সাংস্কৃতি স্বাধীনতা। কিন্তু দূর্ভাগ্য এই – জুলাই ২০২৪ পরবর্তী যে স্বাধীনতা অর্জিত হয়েছে, স্পষ্টতঃ সে স্বাধীনতা সুনির্দিষ্ট কিছু মানুষ এবং গোষ্ঠীর জন্যে, সবার জন্যে নয়। এই স্বাধীনতা মৌলবাদ প্রতিষ্ঠা করবার স্বাধীনতা, বাংলাদেশের কর্মজীবি নারীদের কর্মচ্যুত করবার স্বাধীনতা, নারীদের নেতৃত্ব-পর্যায়ে বরদাশত না করবার স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে অবমাননা করবার স্বাধীনতা এবং বাংলাদেশকে নতুন ইরান বা আফগানিস্তান করবার স্বাধীনতা।

এই নতুন স্বাধীনতা যদি আপনি না চান, আপনাকে ধর্ম অবমাননার মামলায় জুড়ে দেয়া হবে। আমার আপন দুই ভাইকে এইভাবে আক্রমণ করা হয়েছে। কেন? কারণ আমরা তথাকথিত মৌলবাদী উগ্রবাদী রাষ্ট্র চাইনা। একারণে। আমরা সংখ্যালঘুদের হেনস্তা বা মৃত্যু চাইনা। আমরা চাই সমকামী, হিন্দু, নাস্তিক, এরা সাধারণভাবে বেচেঁ যেন থাকতে পারে উন্নত বিশ্বে যেমন পারে। কিন্তু না। ২০২৪ এর উগ্র যোদ্ধারা তা হতে দেবেননা।

এই স্বাধীনতার সাথে পরাধীনতার কোনো পার্থক্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *